স্বাধীন তথ্য প্রকল্প
TrainTracker BD সম্পর্কে
TrainTracker BD বাংলাদেশের সাধারণ ট্রেনযাত্রীদের জন্য তৈরি একটি স্বাধীন রেলওয়ে তথ্য ও শিডিউল প্ল্যাটফর্ম। ট্রেন ভ্রমণের পরিকল্পনা সহজ ও সময়োপযোগী করতে আমরা বাংলাদেশ রেলওয়ের নিয়মিত আন্তঃনগর ট্রেনের তথ্য একত্রিত করে উপস্থাপন করি।
আমাদের সেবাসমূহ
- •আন্তঃনগর ট্রেনের সময়সূচী: প্রতিটি ট্রেনের প্রারম্ভিক স্টেশন, গন্তব্য, মধ্যবর্তী স্টপেজ ও যাত্রাবিরতির পূর্ণাঙ্গ তথ্য।
- •রুট অনুসন্ধান: যেকোনো দুটি স্টেশনের মধ্যে সরাসরি চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের তালিকা ও সময় মিলিয়ে নেওয়ার সুবিধা।
- •স্টেশন ভিত্তিক তথ্য: বিভিন্ন রেলওয়ে স্টেশনের অবস্থান এবং সেখানে থামা ট্রেনের আগমন ও প্রস্থানের তালিকা।
- •সময়সূচী ভিত্তিক অবস্থান অনুমান: প্রকাশিত সময়সূচীর ওপর ভিত্তি করে ট্রেনটি কোন রুটে ও কোন স্টেশনের কাছাকাছি থাকতে পারে তার একটি সম্ভাব্য ধারণা।
অনানুষ্ঠানিক ও স্বাধীন উদ্যোগ
TrainTracker BD একটি ব্যক্তিগত ও স্বাধীন তথ্যসেবা উদ্যোগ। এই ওয়েবসাইটের সাথে বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway), রেলপথ মন্ত্রণালয় বা অনলাইন টিকেটিং পার্টনার সহজ-সিনেসিস-ভিনসেন জেভির (Shohoz) কোনো আনুষ্ঠানিক অংশীদারিত্ব বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।
টিকিট কাটার জন্য: ট্রেনের অফিসিয়াল টিকিট বুকিং বা আসন সংক্রান্ত কোনো কার্যক্রম এখানে পরিচালিত হয় না। টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল পোর্টাল eticket.railway.gov.bd ব্যবহার করুন।